নির্দিষ্ট সময় ছাড়া হরমুজ প্রণালিতে সুরক্ষা দিতে পারবে না যুক্তরাষ্ট্র

Sep 12, 2026 - 13:08
Sep 12, 2026 - 13:08
 0  3
নির্দিষ্ট সময় ছাড়া হরমুজ প্রণালিতে সুরক্ষা দিতে পারবে না যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোতে রাতের বেলা ইরানের হামলা বৃদ্ধি পাওয়ার পর সামরিক সুরক্ষার জন্য জাহাজগুলোকে কেবল সুনির্দিষ্ট সময়ে চলাচলের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (১২ সেপ্টেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে

প্রতিবেদন বলা হয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণ দিকে ওমান উপকূল ঘেঁষে চলাচলকারী জাহাজগুলোকে গত মে মাস থেকে বিমানভিত্তিক সুরক্ষা সহায়তা দিয়ে আসছিল ওয়াশিংটন।

সামুদ্রিক উপদেষ্টাদের কাছে পাঠানো মার্কিন নৌ সমন্বয় কেন্দ্রের ইমেইলের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, সেপ্টেম্বর মাসের শুরু থেকে জাহাজ সুরক্ষার এই সময়সীমা কমিয়ে দৈনিক কেবল দুটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।