নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

Aug 23, 2025 - 11:03
Aug 23, 2025 - 11:05
 0  17
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বিশ্ব ডেস্ক 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। 

শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলো থেকে প্রায় ২৫ মাইল পূর্বে পেমব্রোক এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি।

পুলিশ কর্মকর্তা আন্দ্রে রে জানিয়েছেন, ৫৪ জন যাত্রী নিয়ে বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক সিটির উদ্দেশে যাচ্ছিল। পথে চালক অন্যমনস্ক হয়ে পড়লে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অনেকে ভেতরে আটকা পড়েন এবং কেউ কেউ বাইরে ছিটকে যান। পরে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করেন। 

নিউইয়র্ক পুলিশ জানায়, বেপরোয়া গতিতে বাসটি চলছিল। দুর্ঘটনার খবর পেয়ে আটটি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাসটিতে ভারত, চীন ও ফিলিপাইনের পর্যটকরা ছিলেন। তবে কারিগরি ত্রুটির কারণে নয়, চালকের অবহেলাজনিত কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে পুলিশ। বাসের চালক বেঁচে গেছেন এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন বলে জানান আন্দ্রে রে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।