'নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন
রবিবার (২০ সেপ্টেম্বর) ‘নজরুল বর্ষ’ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সেস (বিইউএইচএস)। আয়োজিত এ অনুষ্ঠানে নজরুলসংগীত, নৃত্য, আবৃত্তি, একক অভিনয় ও উপস্থিত বক্তৃতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন।
প্রতিযোগিতায় নজরুলসংগীত ও নৃত্য উভয় বিভাগে প্রথম স্থান অর্জন করেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ছাত্রী আরিবা ইনবাত ছোঁয়া। এছাড়া আবৃত্তিতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের মুর্তজা মাহি, একক অভিনয়ে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথের চয়নিকা দেবনাথ মনি এবং উপস্থিত বক্তৃতায় মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজির ইমরান হাসান নাহিদ প্রথম স্থান লাভ করেন। অনুষ্ঠানে ছায়ানটের প্রসিদ্ধ শিক্ষক শারমিন সাথী ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এবং যন্ত্রসংগীতে ছিলেন ছায়ানটের বাবলু। বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিজয়ীদের সঙ্গে জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন।
আলোচনা পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টির স্মরণে উপাচার্য অধ্যাপক ড. জে এ এম হান্নান বলেন, প্রায় দুই হাজার কবিতা, অসংখ্য গান ও নাটক রচনার মাধ্যমে নজরুল বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ জাহিদ হাসানের নির্দেশনায় এবং অ্যাপ্লাইড ল্যাবরেটরি সাইন্সেস বিভাগের সহকারী অধ্যাপক ড. অমৃতা ভৌমিকের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। এ সময় মৌলিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকেয়া ও পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক বেগম রওশন আরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ জাহিদ হাসান সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের সফল সমাপ্তি ঘোষণা করেন
What's Your Reaction?