দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ৮ দালাল আটক

Aug 10, 2026 - 15:46
 0  4
দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ৮ দালাল আটক

কম সময়ে পাসপোর্ট পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে আটজনকে আটক করেছে র‍্যাব। 

সোমবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে তারা বিভিন্ন অঙ্কের টাকা নিতেন।

অভিযান শেষে সাংবাদিকদের র‍্যাব-২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার সাঈদ মাহমুদ বলেন, এ চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পাসপোর্ট অফিসের বিভাগীয় উপপরিচালক ইসমাইল হোসেন বলেন, দালালদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত কয়েক মাসে কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের তৎপরতার কারণে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে।

তিনি বলেন, দালালের মাধ্যমে অল্প সময়ে পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। তাই সেবাগ্রহীতাদের দালালদের থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।