দেশে ফিরলেন শহিদুল আলম

Oct 11, 2025 - 13:03
 0  21
দেশে ফিরলেন শহিদুল আলম

বিনা ডেস্ক 

ইসরায়েলের হাতে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন।

শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর ৫টার কিছুক্ষণ পর বেরিয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় গ্লোবাল সামুদ ফ্লোটিলায় অংশ নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন শহিদুল আলম।

শহিদুল আলম বলেন, গাজার মানুষ এখনো আক্রান্ত, এখনো নির্যাতনের শিকার। যতদিন পর্যন্ত এই নির্যাতন বন্ধ না হবে, আমাদের কাজ শেষ নয়।

শহিদুল আলম দেশে ও বিদেশে তার মুক্তির দাবিতে আওয়াজ তোলা এবং দোয়া ও ভালোবাসা পাঠানো সকল বাংলাদেশির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান পরিবারের সদস্য ও সহকর্মীরা।

এর আগে স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল পৌঁছান শহিদুল আলম। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। পরবর্তীতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে শনিবার ভোরে তিনি দেশে ফেরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow