দেশ ছেড়েছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষে সমবেদনা জানাতে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০মিনিটের দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা শুরু করেন।
এই সফরে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। একইসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজান জানিয়েছেন,কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকার দেশে ফিরে আসবেন।
What's Your Reaction?