দুটি বিষয়ে জাতীয় ঐক্য আছে : প্রধানমন্ত্রীর প্রেসসচিব
‘দুটি বিষয়ে জাতীয় ঐক্য আছে। একটা হলো ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না; দ্বিতীয় হলো তাঁবেদারির রাষ্ট্র তৈরি হবে না।' বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা ছিল। তবে এর অর্থ এই নয় যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যাসিবাদী শক্তিকে আবারও ফিরে আসার সুযোগ দেবে।’
প্রেসসচিব বলেন, ‘১৫ বছর দেশের মানুষ গুম, খুন হয়েছে।
কিন্তু এখন দেশ গঠনের সময়। গালাগাল আর পলিটিক্স এক না। মনে হচ্ছে গালাগালকে সংস্কৃতির অংশ করে নিচ্ছি। যত কিছুই হোক কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবই।
তিনি বলেন, ‘গত ১৫ বছর গুম, খুন যেভাবে গেছে, তারেক রহমানও প্রতিটি সাফারিংসের মধ্যে দিয়ে গেছেন। তিনি বাংলাদেশের হাল ধরেছেন। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান কাজ করছেন।’
প্রেসসচিব বলেন, ‘সব ধর্মের জন্য নিরাপদ ভূমি হবে দেশ। রাজনীতিতে গুণগত পরিবর্তন শুরু হয়েছে। বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’
What's Your Reaction?