দুই যুগ পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’

Sep 21, 2026 - 17:40
 0  8
দুই যুগ পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’

নব্বইয়ের দশকে দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। মূল গল্পের কাঠামো ঠিক রেখেই বর্তমান সময়ের উপযোগী করে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার ২৮ বছর পর এবার নতুন প্রজন্মের জন্য আধুনিক আঙ্গিকে ফিরছে একই গল্পে।

 

মূল গল্পের কাঠামো ঠিক রেখেই বর্তমান সময়ের উপযোগী করে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। আগের সিনেমায় ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছিল। এবার সেই দুই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নবীন অভিনয়শিল্পী আরিয়ান ও রাদিফাকে।‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।

‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয়তার পেছনে সিনেমাটির গানগুলোরও বড় ভূমিকা ছিল। নচিকেতা চক্রবর্তীর সুরে তৈরি সেই সময়ের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’ এখনও শ্রোতাদের কাছে পরিচিত। পুরোনো আবহ ধরে রাখতে ছয়টি জনপ্রিয় গানের মধ্যে তিনটি নতুন করে তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের পছন্দের কথা মাথায় রেখে যুক্ত হয়েছে দুটি নতুন গান।

 

নতুন সিনেমা ও অভিনয়শিল্পীদের নিয়ে আশাবাদী নির্মাতা। আগামী ২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।