দিনদুপুরে ছিনতাই, নারীর মোবাইল কেড়ে নিল দুর্বৃত্তরা
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দিনদুপুরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এক নারীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ।
আজ বুধবার ( ২৬ আগস্ট) ঘটনাটি ঘটে। ঘটনার পুরো দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফায়দাবাদের একটি গলিতে দুই যুবক বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করছিল। ওই গলি দিয়ে একাধিক নারী পথচারী যাতায়াত করছিলেন। একপর্যায়ে এক নারী মোবাইল ফোনে কথা বলতে বলতে ওই যুবকদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার হাত থেকে টান দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয় একজন।
মোবাইল ছিনিয়ে নেওয়ার পর ওই নারী চিৎকার শুরু করলে ছিনতাইকারীর আরেক সহযোগী ধারালো অস্ত্র নিয়ে তার দিকে তেড়ে আসে। এতে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই ছিনতাইকারী।
ঘটনার পর ওই নারীকে বলতে শোনা যায়, দুর্বৃত্তরা তার মোবাইল ফোন নিয়ে গেছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
What's Your Reaction?