দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

Jan 23, 2026 - 21:24
Sep 4, 2026 - 03:27
 0  14
দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

ক্রীড়া ডেস্ক 

সম্প্রতি দেশের এক ক্রীড়া সাংবাদিকের প্রতিবেদনে দাবি করা হয়, ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম। এমন খবর প্রকাশিত হওয়ার পর এবার বিসিবির সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

গতকাল ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম তার ব্যক্তিগত প্লাটফর্মে শামীমের ফিক্সিং কান্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। এরপরই আজ শুক্রবার সব দায়িত্ব থেকে নিজের সরে দাঁড়ানোর কথা জানালেন।

শামীম তার ফেসবুকে বলেন, 'সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।'

'বাংলাদেশ ক্রিকেট আমার কাছে শুধু দায়িত্ব নয়—এটি আবেগ, ভালোবাসা ও সম্মানের জায়গা। এই সিদ্ধান্ত নেওয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে।'

'আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করবো এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি, থাকবো।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow