ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

Oct 5, 2025 - 12:31
 0  28
ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

বিনা ডেস্ক 

ঢাকা এবং আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বেড়ে গরম বেশি অনুভূত হতে পারে বলে জানায় সংস্থাটি।

রোববার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের মধ্যে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow