ঢাকায় ট্রান্সফরমার বিস্ফোরণে ৩ জন দগ্ধ

Aug 22, 2025 - 13:05
Aug 22, 2025 - 13:05
 0  35
ঢাকায় ট্রান্সফরমার বিস্ফোরণে ৩ জন দগ্ধ

বিনা ডেস্ক 

রাজধানীর গেন্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের বাসায় আগুন লেগে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে গেন্ডারিয়া হরিচরণ রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও তাদের ছেলে মেজবাহ উদ্দিন (২৮)।

দগ্ধদের স্বজনরা জানিয়েছেন, বাসাটির দ্বিতীয় তলায় পরিবারটি থাকে। আর বাসার পাশেই বিদ্যুতের ট্রান্সফরমার। মাঝ রাতে হঠাৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন লেগে যায় বাসাটিতে। পরে আগুন ছড়িয়ে পড়লে পরিবারটির ৩ সদস্য দগ্ধ হন। ভোরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার গণমাধ্যমকে বলেন, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ ও মেজবাহর ১০০ শতাংশই পুড়ে গেছে। এ ছাড়া তাদের শ্বাসনালিও পুড়ে গেছে। ৩ জনের অবস্থায়ই গুরুতর। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।