ঢাকায় ছাত্রলীগের মিছিলের পর ২ জন আটক

Jul 16, 2026 - 17:26
Jul 16, 2026 - 17:26
 0  12
ঢাকায় ছাত্রলীগের মিছিলের পর ২ জন আটক

রাজধানীর হাজারীবাগ এলাকায় ভোরে  মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা শাখার নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগান দিয়ে তারা এ মিছিল করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে হাজারীবাগ এলাকায় অনুষ্ঠিত এ মিছিলে অংশ নেন শতাধিক নেতাকর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা এবং সাবেক কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের দিক-নির্দেশনায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে শতাধিক নেতাকর্মী  স্লোগান দিতে দিতে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অধিকাংশ অংশগ্রহণকারী দ্রুত সরে যান।

এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেছি। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।