ঢাকা কলেজের এইচএসসি শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি

Sep 30, 2026 - 13:45
Sep 30, 2026 - 15:28
 0  3
ঢাকা কলেজের এইচএসসি শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি

অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ঢাকা কলেজের এইচএসসির ৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে কর্তৃপক্ষ। একই সাথে আরও ৪২ জনকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়েছে কলেজ প্রশাসন।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিপন্থি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় ৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল ও ৪২ জন শিক্ষার্থীকে ছাড়পত্র বা ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে সতর্ক করে আরও বলা হয়, বিভিন্ন উদ্ধত ঘটনার সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকার সংবাদ পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় তাদের আইনশৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।