ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় যুক্তরাষ্ট্রে তৈরি পাঁচ লাখ ডেঙ্গু এনএস১ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা উপজেলা এবং হাসপাতালে পাঠানো হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসায় দেশে পর্যাপ্ত স্যালাইন ও রোগ শনাক্তের টেস্ট কিট রয়েছে। পর্যায়ক্রমে এসব চিকিৎসাসামগ্রীর মজুত আরও বাড়ানো হবে। প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে পাওয়া পাঁচ লাখ টেস্ট কিট দেশের সব উপজেলায় পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
কিট হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. এ. এন. এম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
What's Your Reaction?