জুলাই পদযাত্রায় হামলা খতিয়ে দেখবে সরকার

Jul 7, 2026 - 13:37
 0  11
জুলাই পদযাত্রায় হামলা  খতিয়ে দেখবে সরকার

সাভারের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ সমাবেশে হামলার ঘটনা সরকার তদন্ত করবে  সরকার।জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ দুঃখজনক । এ ঘটনায় সরকারের কাজ প্রতিবাদ জানানো না, সরকারের কাজ হচ্ছে এটার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা, তদন্ত করা।


মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদপ্তরের নিয়মিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, এ ঘটনার ২৪ ঘণ্টা এখনও পার হয়নি। সরকার অবশ্যই হামলাকারীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করছি, খুব দ্রুতই হবে।


গতকাল সোমবার রাতে সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে এনসিপি। হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে দলটি।


বিক্ষোভ শেষে এ হামলায় ‘প্রশাসন জড়িত’ দাবি করে বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।


 
নাহিদ ইসলামের এই বক্তব্য ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তি হিসেবে নাহিদ ইসলামের এমন বক্তব্য দেওয়ার অধিকার আছে। তিনি একটি রাজনৈতিকের দলের প্রধান, যিনি জুলাই গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে তার কাছ থেকে আমরা আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।