জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

Oct 10, 2026 - 17:44
Oct 10, 2026 - 17:45
 0  1
জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
ছবি :সংগৃহীত

জামালপুর  ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে আতাউর রহমান নামে এক সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১০ অক্টোবর) ইসলামপুর পৌর এলাকা দক্ষিণ ভেগুংড়া গ্রামে এই ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও ছোট ভাই ফরহাদ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। নিহত আতাউর রহমান দক্ষিণ ভেংগুড়া গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে। 


স্থানীয়রা জানান, পৈত্রিক জমি নিয়ে আতাউর রহমানের সঙ্গে চাচাতো ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত। এ সময় আতাউর রহমান আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। একজন নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।