জনপ্রিয় তারকা দম্পতির মরদেহ উদ্ধার

Jul 17, 2025 - 16:13
Sep 4, 2026 - 02:36
 0  62
জনপ্রিয় তারকা দম্পতির মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

জনপ্রিয় সংগীতশিল্পী থমাস ডেলুকা ও তার স্ত্রী সংগীতবিষয়ক শো ‘আমেরিকান আইডল’-এর পরিচালক রবিনকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের নিজ বাসা থেকে আলাদা দুইটা কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হত্যাকাণ্ডের খবর জানতে পেরে লস অ্যাঞ্জেলেসের পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা ঘটনা স্থালে পৌঁছেছে।  আইন প্রয়োগকারী সূত্র জানিয়েছে, রবিন ও তার স্বামীকে মৃত্যুর ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এমনকি কোনো চুরির ঘটনা বলেও মনে হচ্ছে না। কারণ, বাসা থেকে কোনো কিছু লুটপাট করা হয়নি। পুলিশ বাসার মূল দরজায় রক্ত দেখতে পায়। তারপর জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। সেখানে রবিন ও থমাসকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল। ঘটনাস্থলেই তাঁদের মৃত হয়েছেন বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা। 

গত ১০ জুলাই তাদের বাসায় ডাকাতির ঘটনা সন্দেহে পুলিশ ডেকেছিনল। সে সময় পুলিশ ডাকাতির কোনো তথ্য পায়নি। থমাস-রবিন দাবি করেন, একটি এলএপিডি হেলিকপ্টার বাসার ওপর দিয়ে টহল দিচ্ছিল। কিন্তু পুলিশ কোনো সন্দেহভাজন গ্রেফতার করতে পরেনি। এ ঘটনা তারকা দম্পতি খুনের সঙ্গে সম্পর্কিত কিনা, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।