চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন চান্ডিমাল

Aug 18, 2026 - 18:05
 0  9
চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন চান্ডিমাল

গল টেস্টে প্রথম ইনিংসে ৪৬২ রানে অলআউট হয় ভারত। সময়টা মোটেও ভালো যাচ্ছে না দিনেশ চান্ডিমালের। গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে বড় রান পাননি। মাত্র ৪ রানে আউট হন। এরপর আজ টেস্টের চতুর্থ দিনে সকালের সেশনে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কার এই ব্যাটসম্যানকে। ৪ বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ঘাড়ে ও কাঁধে চোট পান চান্ডিমাল। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

।ভারতের দ্বিতীয় ইনিংসে চতুর্থ ওভারে লোকেশ রাহুলের শট থামাতে ডিপ মিডউইকেট থেকে ডিপ স্কয়ার লেগের দিকে দৌড়ে যান চান্ডিমাল। ঝাঁপিয়ে পড়ে বলটি থামান। তাতে ২ রান বাঁচে, কিন্তু ডাইভ দেওয়ায় শরীর পড়ে কাঁধের ওপর এবং ডিগবাজির মতো উল্টে যান।


আঘাত পাওয়ার পর সীমানার ওপাশে লুটিয়ে পড়েন চান্ডিমাল এবং যন্ত্রণায় ছটফট করেন। সতীর্থ, ফিজিওথেরাপিস্ট ও চিকিৎসক দ্রুত ছুটে যান তাঁর কাছে। মাঠেই চলে প্রাথমিক চিকিৎসা।

তবে চোটের কারণে মাঠে থাকতে পারেননি চান্ডিমাল। সতীর্থদের সহায়তায় কোনোমতে পায়ে ভর দিয়ে ড্রেসিংরুমের দিকে হেঁটে যান। তাঁর জায়গায় বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন পাসিন্দু সুরিয়াবান্দারা।


পরে চোটের অবস্থা আরও খারাপ মনে হওয়ায় চান্ডিমালকে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁর ঘাড় ও কাঁধের স্ক্যান করা হবে। স্ক্যানের ফলে বড় ধরনের আঘাত ধরা পড়লে টেস্টে বাকি সময়ের জন্য চান্ডিমালের পরিবর্তে কনকাশন বদলি নামাতে পারে শ্রীলঙ্কা। স্কোয়াডে থাকা অতিরিক্ত টপ অর্ডার ব্যাটসম্যান হলেন সুরিয়াবান্দারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।