চার দিনেই পদ ছাড়লেন সহকারী অ্যাটর্নি জেনারেল

Aug 3, 2026 - 17:37
 0  9
চার দিনেই পদ ছাড়লেন সহকারী অ্যাটর্নি জেনারেল

নিয়োগ পাওয়ার মাত্র চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আ সোমবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে মাহফুজুর রহমান জানান, গত ৩০ জুলাই সলিসিটর উইংয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ১৭৯ জনের সঙ্গে তাকেও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে ব্যক্তিগত পরিস্থিতির কারণে দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি পদ থেকে অব্যাহতি প্রার্থনা করেন।

পদত্যাগপত্রে তিনি তার আবেদন গ্রহণ করে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে তাকে অবমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।