গ্রেপ্তার হয়েছেন চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট

Sep 26, 2026 - 13:25
Sep 26, 2026 - 19:23
 0  5
গ্রেপ্তার হয়েছেন চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট

ভারতের চেন্নাইয়ের একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী, সংগীতশিল্পী ও গীতিকার বর্ষিণী ভেঙ্কট । এক ব্যবসায়ীকে মারধর এবং তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায় করেছেন তিনি। সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রীকে। তার ব্যাংক অ্যাকাউন্টে সেই অর্থের লেনদেনের প্রমাণও মিলেছে। ঘটনাটি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার  প্রকাশিত সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার বন্ধুরা তরুণ নামের এক ব্যবসায়ীকে তাদের প্রস্তাবকৃত একটি শর্টফিল্মে অর্থ বিনিয়োগের অনুরোধ করেন। কিন্তু ওই ব্যবসায়ী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।   

Varshini Venkat ????

গত ২২ আগস্ট ভোরের দিকে ওই ব্যবসায়ী বাইরে থেকে তার ছোট ঘরে ফিরে এলে, সেখানে আগে থেকে উপস্থিত থাকা বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় এবং আরও দু’জন ব্যবসায়ীকে মারধর করেন। একইসঙ্গে জোরপূর্বক ৫০ হাজার রুপি নগদ ছিনিয়ে নেন।

এরপর সঞ্জয়ের কাছ থেকে চাঁদাবাজির ফোন পেয়ে ব্যবসায়ী তরুণ বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে তিন লাখ এবং সঞ্জয়ের ব্যাংক অ্যাকাউন্টে আরও দুই লাখ রুপি পাঠাতে বাধ্য হন। মোট ৫ লাখ ৫০ হাজার রুপি দেয়ার পরও তাকে ভয়ভীতি দেখাতে থাকেন সঞ্জয়। পাশাপাশি আরও ২৭ লাখ রুপি চাঁদা দাবি করেন।

Photos by Varshini Venkat (@varshinivenkatofficial) · October 17, 2025

এ ঘটনায় ব্যবসায়ী তরুণ অভিযোগ দায়ের করলে গুইন্ডি থানা পুলিশ একটি মামলা করে ঘটনাটি তদন্ত শুরু করে। অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে অভিনেত্রী বর্ষিণীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা অভিযুক্ত অভিনেত্রী বর্ষিণীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি আইফোন বাজেয়াপ্ত করা হয়।

অভিনেত্রীকে পরে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয় এবং বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। আর এর সঙ্গে জড়িত অভিনেত্রীর সহযোগীদের গ্রেপ্তার করার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।