গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Jul 18, 2025 - 18:04
Jul 18, 2025 - 18:04
 0  19
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বিনা ডেস্ক 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুইজন। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের ছেলেও রয়েছেন।

নিহতরা হলেন, বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বর ঘাট গ্রামের ছাবেদ আলী প্রামানিকের ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরিন নাহার (৩০) ও তাদের ছেলে মো. হুরাইরা (১২) এবং গাজীপুরের মাওনার কেউরা এলাকার মৃত ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আরও তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সুরুজ উজ জামান জানান, সিএনজি অটোরিকশা ও কভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।