কে কে পেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

Sep 24, 2025 - 16:09
Sep 4, 2026 - 02:43
 0  65
কে কে পেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন বলিউড বাদশা শাহরুখ খান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

সেরা অভিনেত্রীর পুরস্কার পান রানি মুখার্জি। তার ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এই সম্মাননা দেওয়া হয়। ছবিটি একটি ভারতীয় মায়ের সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত, যিনি নরওয়েতে তার সন্তানদের অধিকার ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই চালিয়েছিলেন।

এছাড়া, দক্ষিণী মেগাস্টার মোহনলালকে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করা হয়।

এই অনুষ্ঠানে সেলিব্রিটি ও দর্শকরা এক সঙ্গে আনন্দ উদযাপন করেন এবং জাতীয় চলচ্চিত্রের প্রতিভা ও অবদানের প্রতি সম্মান প্রদর্শন করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।