কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Jul 30, 2025 - 22:07
Jul 30, 2025 - 22:09
 0  19
কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিনা ডেস্ক  

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় আজ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাইফা (১০) ও মায়মুনা (৯) নামের দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের পাশে নরসুন্দা নদীতে এ ঘটনা ঘটে। মৃত শিশু সাইফা করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে এবং মায়মুনা একই এলাকার ইকলাস মিয়ার মেয়ে। সাইফা দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং মায়মুনা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয় ছুটির পরে সাইফা ও মায়মুনা বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে তারা বাড়ির পাশের নরসুন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।দুই শিশুকে দীর্ঘ সময় না দেখে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে, স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।