কারাবন্দী কামাল আহমেদ মজুমদারকে চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ

Oct 7, 2026 - 10:34
Oct 7, 2026 - 10:35
 0  2
কারাবন্দী কামাল আহমেদ মজুমদারকে চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ

২০২৪ এর জুলাই অভ্যুত্থানের সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেছে। তাঁকে যথাযথ চিকিৎসা দিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের আইনজীবীর আবেদনের শুনানি নিয়ে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কামাল আহমেদ মজুমদারের পক্ষে আজ শুনানিতে অংশ নেন আইনজীবী মো. সাহিদুর রহমান। 


তিনি ট্রাইব্যুনালকে বলেন, পড়ে গিয়ে কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভেঙে গেছে। তাঁর বয়সও অনেক বেশি। ডায়াবেটিসও রয়েছে। জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার করা প্রয়োজন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তাঁর চিকিৎসা করতে পারছে না। এ কারণে তাঁরা এই আসামিকে বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসা করানোর অনুমতি চান।

তখন প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) পক্ষ থেকে বলা হয়, কোনো আসামির চিকিৎসার বিষয়ে তাঁদের আপত্তি থাকে না। তবে এভারকেয়ার হাসপাতালে আসামিকে রাখার ব্যবস্থা নেই। সে কারণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসামির চিকিৎসা করানোর পক্ষে তাঁরা।

এ অবস্থায় আসামি কামাল আহমেদ মজুমদারকে যেন যথাযথ চিকিৎসা দেওয়া হয়, সে জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আদেশ দেন ট্রাইব্যুনাল।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ওই বছরের অক্টোবরে রাজধানীর গুলশান থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে কারাগারে বন্দী আছেন তিনি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।