কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সশস্ত্র বাহিনীতে ফেরত যাচ্ছেন। এ জন্য তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাঁকে নতুন একটি পদে নিয়োগ দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়,ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকেসশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, মোতাহের হোসেন ২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
What's Your Reaction?