কলার পুষ্টিগুণ ও খাওয়ার সময়

Sep 26, 2025 - 15:30
Sep 26, 2025 - 15:30
 0  40
কলার পুষ্টিগুণ ও খাওয়ার সময়

বিনা ডেস্ক 

কলা শরীরের জন্য শক্তির জোগানদাতা ও নানা পুষ্টিগুণে ভরপুর। তবে বিশেষজ্ঞরা বলছেন, কলা খাওয়ার সময় অনুযায়ী এর উপকারিতা ভিন্ন হতে পারে।


খাওয়ার সময় :

নাশতার সঙ্গে: দই, ওটস বা পাউরুটির সঙ্গে খেলে দিন শুরু হয় সতেজভাবে।

দুপুর বা বিকেলে: খাবারের পর বা ক্ষুধা লাগলে কলা খেলে শক্তি ফেরে, মনও ভালো থাকে।


হজম :

খাবারের সঙ্গে: ফাইবার হজমপ্রক্রিয়া সহজ করে।

অপক্ব কলা: এতে রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে, যা ভালো ব্যাকটেরিয়া বাড়ায় ও হজমে সাহায্য করে।

খাবারের আগে: ভাত বা রুটি খাওয়ার আধঘণ্টা আগে কলা খেলে দ্রুত পেট ভরে যায়, অতিরিক্ত খাওয়া কমে।

স্ন্যাকস হিসেবে: দুপুর ও রাতের খাবারের মাঝখানে একটি কলা ক্ষুধা মেটায়, অতিরিক্ত ক্যালরি বাড়ায় না।


পুষ্টি:

একটি মাঝারি কলায় থাকে প্রায় ১০৫ ক্যালরি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি ও বি৬। পাকা কলায় চিনি বেশি থাকলেও অপক্ব কলায় ফাইবার ও স্টার্চ বেশি থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।