এসএসসিতে চট্টগ্রামে নৌবাহিনী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের গৌরবময় অর্জন

Jul 18, 2025 - 18:30
Jul 9, 2026 - 06:16
 0  22
এসএসসিতে চট্টগ্রামে নৌবাহিনী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের গৌরবময় অর্জন

বিনা ডেস্ক

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২২৮ নম্বর পেয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মানবিক বিভাগে ১ম স্থান অধিকার করেছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এর মেধাবী শিক্ষার্থী সামিয়া হোসাইন সিমিম। ফলাফল অনুযায়ী চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এ বছরের এসএসসিতে মানবিক শাখায় এটিই সর্বোচ্চ নম্বর। এছাড়াও, বিজ্ঞান বিভাগে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১২৬৯ নম্বর পেয়ে যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম স্থান অধিকার করেছেন একই প্রতিষ্ঠানের জাকিয়া ইমু ও আয়েশা সিদ্দিকা এবং ১২৬২ নম্বর পেয়ে ২৩তম স্থান অধিকার করেছেন মাহিয়া সুলতানা মাঈশা। একইসাথে ব্যবসায় শিক্ষা বিভাগে ১১৯৮ নম্বর পেয়ে ১৮তম স্থান অধিকার করেছেন ইশতিয়াক আহমেদ চৌধুরী। উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী প্রতিষ্ঠানটির অবস্থান ষষ্ঠ। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানটির শিক্ষকগণ নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের  দুর্বলতা নিরসনে অতিরিক্ত পাঠদানসহ বিশেষ যত্ন নিয়ে থাকেন। অধ্যক্ষ মহোদয়ের সঠিক দিকনির্দেশনা, সহকারী প্রধান শিক্ষকের নিরলস পরিশ্রম, শ্রেণি শিক্ষকদের যুগোপযোগী পাঠদান, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার কারণেই শিক্ষার্থীদের গৌরবময় এমন ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম চট্টগ্রামের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে সর্বমোট শিক্ষার্থী সংখ্যা ৬৫৪৫ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।