ছাত্রত্ব শেষে হলে না থাকার আহ্বান ,জাকসু

Aug 10, 2026 - 18:30
Aug 10, 2026 - 18:30
 0  8
ছাত্রত্ব শেষে হলে না থাকার আহ্বান ,জাকসু

ছাত্রত্ব শেষ হওয়ার পর জাবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের নেতাদের হলে থাকার সুযোগ সংক্রান্ত  প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে জাকসু। এই বিতর্কিত প্রজ্ঞাপন বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। 

গত রোববার জাকসুর একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এ দাবি জানায়।

জানা যায়,জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নিয়মের বাইরে গিয়ে জাকসু প্রতিনিধিদের বিশেষ সুবিধা দেওয়ার এ সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন না। কোনো ব্যক্তি বা প্রতিনিধি দলের স্বার্থে তৈরি এ ধরনের প্রজ্ঞাপন নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়। সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও আবাসিক হলের শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এটি বাতিল করা জরুরি।


তিনি আরও বলেন, প্রশাসন নতুন হলগুলোর নির্মাণ ত্রুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিংবা পুরোনো হলগুলো সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ না নিলেও উড়ো কথার ভিত্তিতে অবৈধ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা দুঃখজনক।

জাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যের ভিত্তিতে হলে অবৈধভাবে থাকার সুযোগ দেওয়ার পরিবর্তে প্রশাসনের উচিত শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া। একই সঙ্গে একাডেমিক সংস্কার নিয়ে জাকসুর দাবিগুলো মেনে নেওয়া এবং রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সব ধরনের বৈষম্যমূলক আচরণ ও সিদ্ধান্ত পরিহার করে প্রশাসনকে শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ নিতে হবে। প্রশাসনের এমন স্বপ্রণোদিত ও বৈষম্যমূলক সিদ্ধান্ত ভবিষ্যতে গণরুম ও গেস্টরুমের মতো অনিয়ম পুনরায় ফিরিয়ে আনার সুযোগ তৈরি করতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত বিষয়টি আগামী প্রশাসনিক সভায় আলোচনা করা হবে। প্রজ্ঞাপনটি পুনর্বিবেচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।