এশিয়ার সেরা আইনজীবীদের তালিকা: দেশের মধ্যে শীর্ষে যারা

Jul 23, 2026 - 12:23
 0  13
এশিয়ার সেরা আইনজীবীদের তালিকা: দেশের মধ্যে শীর্ষে যারা

হংকংভিত্তিক আন্তর্জাতিক আইনি সাময়িকী ‘এশিয়া বিজনেস ল’ জার্নাল’ বাংলাদেশের শীর্ষ আইনজীবীদের নিয়ে প্রকাশিত ‘দ্য এ-লিস্ট’ র‍্যাঙ্কিংয়ে দেশের তিন আইনজীবীকে অন্তর্ভুক্ত করেছে। তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার নিহাদ কবির ও ব্যারিস্টার ওমর সাদাত। এ তালিকায় বাংলাদেশের মোট ৫৬ জন শীর্ষ আইনজীবী স্থান পেয়েছেন।

গত মঙ্গলবার (২১ জুলাই) এশিয়া বিজনেস ল’ জার্নালের ওয়েবসাইটে এ আন্তর্জাতিক র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ল’ ফার্মের পার্টনার, ইন-হাউস লিগ্যাল কাউন্সেলদের মনোনয়ন, স্বাধীন গবেষণা এবং ক্লায়েন্টদের মূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

সাময়িকীটির ভাষ্য, অর্থনৈতিক মন্দা ও ব্যবসায়িক চ্যালেঞ্জের সময়ে বাংলাদেশে এমন আইনজীবীদের চাহিদা বেশি, যারা শুধু আইনি সমাধান দেওয়ার পাশাপাশি জটিল ব্যবসায়িক ও বাণিজ্যিক বিষয়ে বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম।

এশিয়া বিজনেস ল’ জার্নাল প্রতি বছর এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় আইনজীবীদের কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে এ মর্যাদাপূর্ণ র‍্যাঙ্কিং প্রকাশ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।