এমপিওভুক্তির শিক্ষকদের জন্য নতুন উদ্যোগ

Oct 13, 2026 - 12:43
Oct 13, 2026 - 12:43
 0  0
এমপিওভুক্তির শিক্ষকদের জন্য নতুন উদ্যোগ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত অতিরিক্ত শ্রেণি শাখায় বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত ও কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তি করতে উদ্যোগ নিয়েছে । এজন্য শিক্ষকদের তালিকা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে মাউশি।

সোমবার এ সংক্রান্ত একটি চিঠি মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ১০ দিনের মধ্যে তালিকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০১৮ সালের ৯ অক্টোবরের পর কতটি অতিরিক্ত শ্রেণি শাখার অনুমোদন দেয়া হয়েছে, উক্ত শ্রেণি শাখার বিপরীতে কতজন শিক্ষক বিধি মোতাবেক নিয়োগ হয়েছেন এবং তাদের এমপিওভুক্তিতে কি পরিমাণ আর্থিক সংশ্লেষ রয়েছে তার বিস্তারিত তথ্য প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, উক্ত নির্দেশনার আলোকে নির্ধারিত Ms Excel sheet (সফট কপি) এর ছকে তথ্যাদি আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে addshesecondary 2@gmail.com মেইলে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।