এক টুকরো রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, আটক ১

Oct 6, 2026 - 09:53
Oct 6, 2026 - 09:53
 0  1
এক টুকরো রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, আটক ১

রাজধানীর মিরপুরে রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে মারধরের ঘটনায় রিপন মণ্ডল নামের এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া।

তিনি বলেন, গত শনিবার রাতে মিরপুর-১ নম্বরে একটি বাচ্চা মেয়েকে নির্মমভাবে নির্যাতন করা হয়। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই পথশিশুকে মারধরের একটি ভিডিও রোববার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে এটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের।

ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অপরাধে মিরপুর এলাকার কোনো এক মার্কেটের নিরাপত্তাকর্মী পশুর মতো পেটাচ্ছে একজন মেয়ে পথশিশুকে। পথচারীদের একজন থামাতে উদ্যত হলে, পাশ থেকে একজনকে তাকে বাধা দিতে এগিয়ে যেতে দেখা যায়।

তিনি বলেন, এ ধরনের পৈশাচিক ঘটনা কোনো সভ‍্য সমাজে ঘটতে পারে না। অপরাধ যাই হোক না কেন, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করাই একমাত্র উপায়, কোনোভাবেই তাকে নির্যাতন করার সুযোগ নেই।

ঘটনার সঙ্গে জড়িত নিরাপত্তাকর্মী ও তার সহযোগীর বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।