এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষা আবার নিতে চায় আন্তঃশিক্ষা বোর্ড, রেজিস্ট্রেশনের জন্য নির্দেশ

Jul 25, 2026 - 17:38
Jul 25, 2026 - 17:39
 0  7
এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষা আবার নিতে চায় আন্তঃশিক্ষা বোর্ড, রেজিস্ট্রেশনের জন্য নির্দেশ

বৈরি আবহাওয়া, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যেসব শিক্ষার্থী গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের পরীক্ষা আবার নেওয়া হবে। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড নিয়ন্ত্রক কমিটি। 

আজ শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 


জানা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত অন্যান্য শিক্ষা বোর্ডের যেসকল পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র ও যুক্তিবিদ্যা ১ম পত্র, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি কিন্তু অংশগ্রহণ করতে ইচ্ছুক সেসকল পরীক্ষার্থীদের স্ব স্ব কেন্দ্রে আগামী ২৯ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

এছাড়া আরও বলা হয়, রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের তথ্য স্ব স্ব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আগামী ৩০ জুলাইয়ের মধ্যে জরুরিভিত্তিতে প্রেরণের করতে হবে। বিষয়টি অতীব জরুরি।

এর আগে, গত ১৫ জুলাই জাতীয় সংসদে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে ৫ বিষয়ের পরীক্ষা ফের নেওয়ার তথ্য জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 


শিক্ষামন্ত্রী বলেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায়ও বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও অন্য অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। এসব পরীক্ষার্থীর শিক্ষাজীবনের গুরুত্ব বিবেচনায় সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষা দিতে পারবেন। 


এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হওয়ায় বিশেষ বিবেচনায় এ সুযোগ দেওয়া হয়েছে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।