এআইর উপর নির্ভরশীলতা জন্য ঘটতে পারতো ‘নতুন যুদ্ধ’

Sep 19, 2026 - 17:27
Sep 19, 2026 - 17:27
 0  4
এআইর উপর নির্ভরশীলতা জন্য ঘটতে পারতো ‘নতুন যুদ্ধ’

এআই এর যেমন ভালো দিক আছে তেমনি মন্দ দিকও রয়েছ অতিরিক্ত এআই নির্ভরশীলতা মানুষকে সমস্যায় ফেলতে পারে। তেমনি একটি বিষয় দেখা যায় যুক্তরাষ্ট ও চীনের মাাঝে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে শুরু হতে পারতো আরেকটি যুদ্ধ অল্পের জন্য রক্ষা পেল। এ অঞ্চলে একটি চীনা জাহাজে পারমাণবিক অস্ত্র কর্মসূচির উপকরণ পরিবহন করা হচ্ছে—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এমন তথ্যের ওপর ভিত্তি করে ওই জাহাজটি আটকানো ও তাতে তল্লাশি চালানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল মার্কিন সেনাবাহিনী।


চারটি সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র মার্কিন সেনারা জাহাজটিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। একই সময়ে সামরিক বিমানও আকাশে অবস্থান করছিল। তবে অভিযান শুরুর ঠিক আগে মুহূর্তে কর্মকর্তারা জানতে পারেন, গোয়েন্দা প্রতিবেদনটি তৈরিতে একটি এআই চ্যাটবট ব্যবহার করা হয়েছিল এবং জাহাজটির কার্গো শনাক্ত করার ক্ষেত্রে এতে গুরুতর ভুল ছিল। 

সূত্রগুলো জানিয়েছে, স্পেশাল অপারেশনস কমান্ডের এক বিশ্লেষক জাহাজটির পণ্যতালিকা বা ম্যানিফেস্ট বিশ্লেষণ করতে ওই এআই চ্যাটবট ব্যবহার করেছিলেন। এআই ব্যবস্থাটি উন্মুক্ত উৎসে পাওয়া তথ্যের সঙ্গে গোপন সংকেতভিত্তিক গোয়েন্দা তথ্যের সমন্বয় ঘটায়। এরপর ভুলভাবে সিদ্ধান্তে পৌঁছায় যে, জাহাজটিতে পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট উপকরণ রয়েছে।

পরে ওই বিশ্লেষক এআই ব্যবহার করেই পাওয়া তথ্যকে একটি প্রচলিত গোয়েন্দা প্রতিবেদনের কাঠামোয় রূপ দেন। প্রতিবেদনটি সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ে প্রচার করা হয়। একটি সূত্র ওই প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে বর্ণনা করেছে।

আরেক সূত্রের ভাষ্যমতে, এটি এমন একটি ভুল ছিল, যা প্রায় একটি ‘নতুন যুদ্ধ’ শুরু করে দিতে বসেছিল।

কারণ, চীনা জাহাজে মার্কিন অভিযান চালানো হলে তা দুই দেশের মধ্যে সরাসরি সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকি ছিল।
ঘটনাটি সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে দ্রুত এআই ব্যবহারের ঝুঁকিকে সামনে এনেছে। বিশেষ করে সম্ভাব্য সামরিক অভিযানসংক্রান্ত সিদ্ধান্তে স্বয়ংক্রিয়ভাবে তৈরি তথ্য ব্যবহার করা হলে ভুল তথ্য কিভাবে বড় ধরনের পরিণতি ডেকে আনতে পারে, তা এ ঘটনা দেখিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।