ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

Jun 16, 2025 - 13:53
Jun 16, 2025 - 14:22
 0  25
ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

বিশ্ব ডেস্ক 

ইরান ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলি সেনাবাহিনী আজ সোমবার এ বিষয়ে সতর্ক করে  বলেছে, তারা ইরান থেকে নিক্ষেপ করা  নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

একইসঙ্গে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হুমকির বিরুদ্ধে কাজ করছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বার্তায় বলেছে, ‘কিছুক্ষণ আগে, ইরান থেকে ইসরাইলী ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। জনসাধারণকে একটি সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলা হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।