ইরানের পারমাণবিক চুল্লিতে ইসরায়েলের হামলা

Jun 19, 2025 - 12:01
Jun 19, 2025 - 12:01
 0  19
ইরানের পারমাণবিক চুল্লিতে ইসরায়েলের হামলা

বিশ্ব ডেস্ক

ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের আরাক পারমাণবিক চুল্লিতে। সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

হামলার কিছুক্ষণ আগেই ইসরায়েলি সেনাবাহিনী আরাক চুল্লির আশেপাশের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার জন্য হুমকি দিয়েছিল। ইসরায়েলের এই হুমকিই হামলার ইঙ্গিত পাওয়া গিয়েছিল, যা এখন বাস্তবে রূপ নিয়েছে।

ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি (আইএসএনএ) জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচির অংশ খোন্দাবের ভারী জল গবেষণা চুল্লির কাছের একটি এলাকা ইসরায়েলের আক্রমণের শিকার হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলার আগেই স্থাপনাটি খালি করে দেওয়া হয়েছে ও কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই।আইএসএনএ আরও জানিয়েছে, এই গবেষণা চুল্লিটি আংশিকভাবে নির্মিত ও পূর্বে আরাক নামে পরিচিত ছিল।

তেহরান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে জানিয়েছে, তারা আগামী বছর এই স্থাপনাটি পরিচালনা করার পরিকল্পনা ছিল।

গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি-সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়াও, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান কঠোর প্রতিশোধের হুমকি দেয় এবং পরবর্তীতে ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে, যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।