ইরানের জোরালো আঘাত,গুঁড়িয়ে দিল মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার

Jul 13, 2026 - 18:29
Jul 13, 2026 - 18:30
 0  11
ইরানের জোরালো আঘাত,গুঁড়িয়ে দিল মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার

কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইরান। রোববার (১২ জুলাই) ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

আইআরজিসি জানায়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্র ও ক্ষেপণাস্ত্র বোঝাই গুদামে আগুন ধরে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

আইআরজিসি দাবি করে, ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য এই লাঞ্চার গুলো প্রস্তুত করা হচ্ছিল।
  

হিমার্স বা ‌হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি হালকা, ট্রাক-মাউন্টেড এবং অত্যন্ত নির্ভুল বহুমুখী (মাল্টিপল) রকেট লঞ্চার ব্যবস্থা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।