ইনফান্তিনোর সিদ্ধান্তে ফুটবল বিশ্বে সমালোচনার ঝড়
পায়ের নিচের মাটি যে সরে যাওয়ার পথে সে দিকে কি কোন নজর আছে ইনফান্তিনোর। জিয়ান্নি ইনফান্তিনো কি তা টের পাচ্ছেন?
বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়ে তীব্র সংকটে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ব্যাপক প্রতিবাদের মুখে সেই পরিকল্পনা থেকে সরে এলেও তাঁর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে একের পর এক ফুটবল সংস্থা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস’ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে ফিফার বড় বড় টুর্নামেন্টের শেয়ার বিক্রি করতে চেয়েছিলেন ইনফান্তিনো। তবে বিশ্বজুড়ে ফুটবল অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি হলে শেষ পর্যন্ত গত শনিবার ফিফা এই পরিকল্পনা বাতিল ঘোষণা করে। এর আগে উয়েফাভুক্ত দেশগুলো ফিফার টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছিল। পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল (কনকাকাফ) এই উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছিল।
What's Your Reaction?