ইনফান্তিনো বিশ্ব ফুটবল পরিচালনার অযোগ্য মানব অধিকার সংস্থা

Jul 28, 2026 - 18:30
 0  9
ইনফান্তিনো বিশ্ব ফুটবল পরিচালনার অযোগ্য মানব অধিকার সংস্থা

২০২৬ সালের বিশ্বকাপ চলাকালীন সময় থেকে ফিফাকে নিয়ে নানান আলোচনা সমালোচনা চলতে থাকে। ফিফার বিরুদ্ধে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার মতোও অভিযোগ উঠে বারবার। তার সাথে অনেক সময় শুনা যায় ইনফান্তিনোর বয়স হয়েছে সে এখন বিশ্ব ফুটবল পরিচালনার জন্য উপোযগি নয়।

২০২৬ বিশ্বকাপ নিয়ে সমালোচনার নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর এই জবাবের পর পাল্টা প্রতিক্রিয়াও শুনতে হয়েছে ফিফা সভাপতিকে। একটি মানবাধিকার সংস্থার পরিচালক তাঁকে বিশ্ব ফুটবল পরিচালনার অযোগ্য আখ্যা দিয়েছেন।

১৯ জুলাই শেষ হওয়া বিশ্বকাপে মাঠের বাইরের বিতর্ক, সমালোচকদের তোপ আর বিষোদ্‌গার—সবকিছুর জবাবে এক খোলাচিঠিতে ক্ষোভ আর বিরক্তি উগরে দেন ৫৬ বছর বয়সী ইনফান্তিনো। গতকাল তাঁর এই চিঠি প্রকাশ হওয়ার পর রাতেই ফিফা সভাপতির ‘হিসাব চুকানোর বক্তব্যের’ বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান মানবাধিকারকর্মীরা।

এক দীর্ঘ বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে যাঁরা ‘ঘৃণা’ করেন, তাঁদের উচিত এর বদলে ‘ধ্যান করা, প্রার্থনা করা কিংবা ফুটবল ম্যাচ দেখা’।

সমালোচকদের উদ্দেশে এই ক্রীড়া প্রশাসক আরও লেখেন, ‘আপনারা সমালোচনা আর ঘৃণায় এতটাই অন্ধ হয়ে ছিলেন যে ফুটবল উৎসবের আসল আনন্দটাই মিস করে গেছেন।’

ইনস্টাগ্রামে প্রকাশিত ১৫ পাতার বার্তায় ইনফান্তিনো দাবি করেন, সমালোচকেরা ‘সব আনন্দ ও সম্প্রীতি এড়িয়ে গেছেন’ এবং তাঁরা ‘ঘৃণা ও মিথ্যা গুজব ছড়িয়েছেন’।

তবে টিকিটের দাম বাড়িয়ে মুনাফা আয় এবং ডোনাল্ড ট্রাম্পের তদবিরের পর মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিল—এসব বিষয়সহ নানা বিতর্কে বিদ্ধ হয়েছিল এবারের বিশ্বকাপ।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিশ্বকাপে ইনফান্তিনোর আচরণ নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে (আইওসি) অভিযোগ করা মানবাধিকার সংস্থা ফেয়ারস্কোয়ার ইনফান্তিনোর জবাবের প্রতিক্রিয়ায় বলেছে, এই বিবৃতি প্রমাণ করে নিজের অজনপ্রিয়তা সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই।

ফেয়ারস্কোয়ারের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা নিকোলাস ম্যাকগিহান ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে বলেন, ‘ইনফান্তিনোর হিসাব চুকানোর বক্তব্য বিশ্ব ফুটবল পরিচালনার ক্ষেত্রে তাঁর অযোগ্যতাকে আরও প্রকট করে তোলে। তিনি সংস্থার ভেতরে তোষামোদকারীদের দ্বারা বেষ্টিত এবং বাইরে নিজের অজনপ্রিয়তার বাস্তব পরিস্থিতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।