আড়াইহাজারে এনবিআরের অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সুতা জব্দ

Oct 10, 2026 - 19:10
Oct 10, 2026 - 19:10
 0  2
আড়াইহাজারে এনবিআরের অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সুতা জব্দ
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্যাট চালানপত্র ছাড়াই অবৈধভাবে মজুত ৭২ হাজার ৯৪৪ কেজি সুতা জব্দ করেছে জেলা কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট (সিইভিসি)। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। 

শনিবার (১০ অক্টোবর) আড়াইহাজারের পুরিন্দা বাজারে ভ্যাট কমিশনারেটের একটি টিম অভিযান পরিচালনা করে। 

এ সময় অনিক ট্রেডার্সের চারটি গুদামে অভিযান চালিয়ে চীন ও ভারত থেকে আমদানি করা ৭২ হাজার ৯৪৪ কেজি সুতা জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনবিআর জানায়, পুরিন্দা বাজারে অবস্থিত ‘অনিক ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী হাজী মোবারক মোল্লার চারটি অনিবন্ধিত গুদামে তল্লাশি চালানো হয়। এ সময় কর চালানপত্রবিহীন মেটালিক ইয়ার্ন, পলিয়েস্টার ইয়ার্ন ও নাইলন ইয়ার্নসহ বিভিন্ন ধরনের সুতা উদ্ধার করা হয়। এসব সুতার উৎপত্তিস্থল চীন ও ভারত। অভিযানে উদ্ধার করা মোট ৭২ হাজার ৯৪৪ কেজি সুতা উপস্থিত কর্মকর্তাদের সামনে জব্দ করা হয়। জব্দ করা সুতার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৫ লাখ টাকা।

নারায়ণগঞ্জ ভ্যাট কমিশনারেট জানিয়েছে, ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।