আমেরিকানদের বিশ্বাসেই করেনা ইরানিরা।

Jun 13, 2026 - 16:36
Jun 13, 2026 - 16:38
 0  15
আমেরিকানদের বিশ্বাসেই করেনা ইরানিরা।

ইরানিরা আমেরিকানদের একেবারেই বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই। তিনি বলেন, ‘এই অবিশ্বাসের পেছনে রয়েছে ঐতিহাসিক ঘটনা ও বাস্তব অভিজ্ঞতা।
বার্তা সংস্থা আলজাজিরা বলছে, গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা।

তিনি দাবি করেন, চলমান যুদ্ধে ইরান শত্রুদের নেতৃত্বকে নির্মূল করতে এবং আগ্রাসীদের শক্তি ভেঙে দিতে সফল হয়েছে।

মোহসেনি এজেই বর্তমান যুদ্ধের শুরুতে গঠিত তিন সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের প্রথম দিন, ২৮ ফেব্রুয়ারি, নিহত হওয়ার পর এই পরিষদ তেহরানের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।