আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Feb 17, 2026 - 22:47
Sep 4, 2026 - 02:31
 0  19
আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


বিনোদন ডেস্ক 

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আর্থিক সংক্রান্ত এক মামলায় নতুন করে আলোচনায় এসেছেন। চেক বাউন্সের একটি মামলায় নির্ধারিত শুনানিতে হাজির না হওয়ায় ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

২০১৭ সালে মোরাদাবাদের ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিযোগ করেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি পারিশ্রমিক নিলেও আমিশা সেখানে উপস্থিত হননি।

অভিযোগে আরও বলা হয়, অনুষ্ঠানে না এসে অতিরিক্ত অর্থ দাবি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। পরবর্তীতে ১০ লাখ রুপি ফেরত দেওয়া হলেও বাকি সাড়ে চার লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে বলে দাবি মামলাকারীর।

পবন ভার্মার বক্তব্য, বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।

আদালত একাধিকবার সমন জারি করলেও নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গাদার ২  খ্যাত এই অভিনেত্রী অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনাটি বহু পুরনো এবং প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে সব আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়েছে। পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলেও পাল্টা অভিযোগ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।