আফগানিস্তানরে জয়ের ফলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত হয়েছে বাংলাদেশের!!

Aug 11, 2026 - 18:20
 0  7
আফগানিস্তানরে জয়ের ফলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত হয়েছে বাংলাদেশের!!

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডেতে গতকাল আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। তাদের জয়ের ফলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত হয়েছে বাংলাদেশের।


আফগানিস্তানের জয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া আট দলের তালিকাও চূড়ান্ত হয়েছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বর্তমান ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ।

তবে ক্রিকইনফোর হিসেবের বাইরে রাখা হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্ভাব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আপাতত ঝুলে আছে সেই সিরিজের ভাগ্য। চলতি মাসের শেষ দিকে এই সিরিজটি মাঠে গড়ালে এবং বাংলাদেশ ৩-০ ব্যবধানে হারলে কিছুটা অপেক্ষায় পড়তে হতে পারে বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত সিরিজটি না হলে আর কোনো যদি-কিন্তুর দিকে তাকাতে হবে না। সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।

বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য আইসিসি নির্ধারিত সময়সীমা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে ভারতের বিপক্ষে সামনের দুটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচ জিতলেও নির্ধারিত সময়ের মধ্যে সেরা আটে উঠে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার মতো পর্যাপ্ত পয়েন্ট অর্জন করা তাদের পক্ষে আর সম্ভব নয়।


ফলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। সেখান থেকেই ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াই শুরু করবে তারা।

আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলবে। ৪ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম সংস্করণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।