আজ বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান

Sep 25, 2025 - 14:50
Sep 4, 2026 - 03:19
 0  25
আজ বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক 

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। দুই দলের টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত ২৫ ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে ২০টিতে। বাংলাদেশের সাফল্য মাত্র ৫টিতে সীমাবদ্ধ। নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের দাপট বেড়ে যায়। ৮ জয় বনাম বাংলাদেশের মাত্র একটিমাত্র সাফল্য। তবে সাম্প্রতিক পাঁচ লড়াইয়ে ব্যবধান কিছুটা হলেও কমেছে—পাকিস্তান জিতেছে ৩টিতে, বাংলাদেশ জিতেছে ২টিতে।

ভারতের বিপক্ষে ব্যর্থতার পর এই ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। একই সঙ্গে সুযোগ পেতে পারেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা দারুণ হলেও ভারতের কাছে হারের পর এই ম্যাচটাই এখন বাঁচা-মরার লড়াই।

অন্যদিকে, পাকিস্তানও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই এসেছে এশিয়া কাপে। ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু করলেও শ্রীলঙ্কার বিপক্ষে জিতে তারা ফিরে এসেছে জয়ের ছন্দে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শাহিন শাহ আফ্রিদি বলেছেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে। ওদের হারাতে হলে নিজেদের প্রতিটি বিভাগেই সেরা খেলতে হবে।

আজকের লড়াই যেন নিছক একটি ম্যাচ নয়—এ যেন স্বপ্ন, আবেগ আর অদম্য লড়াইয়ের প্রতীক। মরুর বুকে ঝলমলে আলোর নিচে আজ গর্জে উঠবে দুই দলের স্বপ্নযাত্রা। এক পাশে পাকিস্তানের অভিজ্ঞতা ও দাপট, অন্য পাশে বাংলাদেশের তরুণ তেজ ও নতুন ইতিহাস লেখার আকাঙ্ক্ষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।