আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

Oct 17, 2026 - 10:09
 0  0
আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

প্রতিদিন ঢাকায় কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

শনিবার (১৭ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

জুলাই সনদ স্বাক্ষরের এক বছর উপলক্ষে আলোচনা সভা

বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের নতুন ভবনের মিলনায়তনে ‘বহুকাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষরের এক বছর’ শীর্ষক আলোচনা সভা করবে নাগরিক ঐক্য। এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। সভায় জাতীয় নেতারা বক্তব্য দেবেন।

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে স্মরণ অনুষ্ঠান
সন্ধ্যা ৬টায় রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে থাকবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হারুন-অর-রশীদ।স্মরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমবেত সংগীত ও লালনসংগীত পরিবেশন করবেন শিল্পীরা। এতে অংশ নেবেন কাঙ্গালিনী সুফিয়া, আলেয়া বেগম, লতিফ শাহ, নাসরিন সুলতানা বিউটি, সুমন রায়, কানিজ খন্দকার মিতুসহ দেশের বিশিষ্ট বাউল ও সংগীতশিল্পীরা।৮

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী
বিকেল ৫টায় নারায়ণগঞ্জের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় তিনি পূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।