আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি গ্যাস ও বিদ্যুৎ সংযোগ

Aug 26, 2026 - 19:26
 0  13
আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি গ্যাস ও বিদ্যুৎ সংযোগ

বিধিমালার ব্যত্যয় করে ভবন নির্মাণ করলে প্রয়োজনে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। একই সঙ্গে ভবন নির্মাণের বিধিমালা মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে পরিদর্শন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৯ আগস্ট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আগস্ট মাসের দপ্তর-সংস্থার সঙ্গে সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। 

এ ছাড়া সব উন্নয়ন কর্তৃপক্ষকে ইমারত পরিদর্শকের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইমারত পরিদর্শকদের নির্দিষ্ট ভবনের দায়িত্ব দিয়ে তাদের কার্যক্রম আরও সুনির্দিষ্ট করার সিদ্ধান্তও নেওয়া হয়।


বিধিমালার ব্যত্যয় করা নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা সেগুলো পরবর্তী সময়ে অনুমোদিত প্ল্যান অনুযায়ী সংশোধন করা হয়েছে কি না, তা সরেজমিনে পরীক্ষা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়মিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি বিধিমালা মেনে ভবন নির্মাণের বিষয়ে জনগণের মাঝে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং পরিচালিত সচেতনতামূলক কার্যক্রমের হালনাগাদ তথ্য মন্ত্রণালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুমোদনহীন ভবনে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার এই সিদ্ধান্তসহ গৃহীত সব নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, গাজীপুর ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-১) এবং উপ-সচিবকে (প্রশাসন-২, ৩ ও ৪) দায়িত্ব দেওয়া হয়েছে সভায় ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।