অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

Oct 1, 2026 - 00:52
 0  2
অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বেশ ভালোভাবেই মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সফরটির জন্য এর মাঝেই প্রধান কোচ পরিবর্তন করেছে দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে  আগামী ৯ অক্টোবর প্রথম ওয়ানডের পর ১১ ও ১৪ অক্টোবর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলার জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ দিয়েই দেশটির মাটিতে প্রথমবার ওয়ানডে খেলবে বাংলাদেশ।

ব্রিসবেনে হবে সিরিজের তিনটি ম্যাচ। সর্বশেষ জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা। তাদের জায়গায় দলে ফিরেছেন সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। গত জুলাইয়ে হওয়া সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, ঋতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।