অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

Oct 10, 2026 - 17:51
Oct 10, 2026 - 17:51
 0  1
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি
ছবি :সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১০ অক্টোবর) মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত আড়াইটার দিকে মুখোশ পরে ওই বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। এ সময় ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা, দুটি স্মার্টফোন ও কম্পিউটারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। এছাড়া ডাকাতেরা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে মনিটর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

ভুক্তভোগী পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মতিন উল্লাহ জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে খুন্তি (শাবল) দিয়ে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতেরা। পরে স্বর্ণালঙ্কার, মুঠোফোন, সিসিটিভি ক্যামেরার মনিটর ও ডিভাইস, ওয়াইফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায় তারা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।