‘মেঘ বিস্ফোরণে’ ভারতে ১০ জনের মৃত্যুর শঙ্কা

Aug 14, 2025 - 17:59
Aug 14, 2025 - 18:00
 0  31
‘মেঘ বিস্ফোরণে’ ভারতে ১০ জনের মৃত্যুর শঙ্কা

ভারতের জম্মু কাশ্মিরের চাশোটিতে ভয়াবহ এক প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে। উদ্ধারকারীদের বেশ কয়েকজন মানুষকে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে। 

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বার্তাসংস্থা পিটিআইকে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, তারা মেঘ বিস্ফোরণ ১০ জনের মৃত্যুর শঙ্কা করছেন।

মেঘ বিস্ফোরণের ইংরেজি শব্দ ‘ক্লাউড ব্রাস্ট’। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। যখন কোথাও হঠাৎ করে মেঘ জমে যায় এবং এর প্রভাবে খুবই কম সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হয় তখন এটিকে ক্লাউড ব্রাস্ট বলা হয়। অল্প সময়ের মধ্যে সাধারণের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ায় আক্রান্ত অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। যা চোখের পলকে নিচু এলাকার সব কিছু ভাসিয়ে নিয়ে যায়।

জম্মু কাশ্মিরে প্রতিবছর কিসওয়ারের মাতা চণ্ডী হিমালয় তীর্থস্থানের বার্ষিক যাত্রা হয়। এই তীর্থস্থানে যেতে চাশোটি হয়ে যেতে হয়। চাশোটি হলো তীর্থস্থানে যাত্রা শুরুর স্থান। অঞ্চলটি বেশ দুর্গম। এই চাশোটি গ্রামের পর আর গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যার কারণে এবারের বার্ষিক যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।