‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ’ পরীমনির

Oct 6, 2026 - 15:59
 0  2
‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ’ পরীমনির
মন খারাপ ঢাকাই সিনেমার আলোচিতও জনপ্রিয় নায়িকা পরীমনির। ইচ্ছে পূরণ হয়নি তার। তাই হুমায়ূন আহমেদের বইকে সঙ্গী করেই যেন সেই আক্ষেপ কাটানোর চেষ্টা করছেন এই অভিনেত্রী। 
 
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। ছবিগুলোতে দেখা যায়, নীল রঙের একটি নজরকাড়া শাড়িতে মোহনীয় লুকে ধরা দিয়েছেন পরীমনি। চুলগুলো পরিপাটি করে খোঁপা করা, আর মুখে জড়িয়ে রয়েছে মৃদু হাসি।
 
তার হাতে দেখা যায় কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা বই ‘তন্দ্রাবিলাস’। কখনো তা বুকে জড়িয়ে, আবার বইয়ের পাতা উল্টিয়ে নিজেকে ফ্রেমবন্দি করেছেন। 
 
পরীমনির এই মনোরম সাজসজ্জা আর শান্ত অভিব্যক্তি তার ছবিগুলোতে ভিন্ন মাত্রা যোগ করেছে। ছবিটির সঙ্গে পরীমনি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’
 
পরীমনির এই ছবিগুলো প্রকাশ পেতেই ভক্তরা তার রূপ ও তার এই সিদ্ধান্তের প্রশংসা করে মন্তব্য করছেন। কাজের ব্যস্ততার ফাঁকে এমন নান্দনিক রূপ, বিশেষ করে নীল শাড়িতে তার এই মেলে ধরাটা ভক্তদের মনে ধরেছে। 
 
এদিকে, গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় আবারও নতুন ওয়েব ফিকশনে কাজ করেছেন অভিনেত্রী পরীমনি। ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর এবার এই নির্মাতার ‘সেপারেশন’ নামের নতুন ফিকশনে দেখা যাবে তাকে।
 
নতুন এই কাজটিতে পরীমনির সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।